রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: মুনসুর আমিন (৪৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার মো: রুহুল আমিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৩শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই মো: শরিফুর রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় চোরাচালান ও নকল প্রসাধনী বিরোধী অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তি নকল প্রসাধনী তৈরি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সোয়া ৩ টায় রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মুনসুর আমিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় সেখান থেকে ৫০ হাজার টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গ্রীণলিফ পরিবারের কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা 

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আইন অমান্য করে পুকুর খননের লিস্টের টপ রাজশাহীর বাঘা

বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা ঝুঁকিতে ভিভিআইপি ফ্লাইট

সিরাজদিখানে সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল AMUST রাজশাহী

পুঠিয়ায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

অতিরিক্ত মদ পানে’ গ্রামপুলিশের মৃত্যু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial