রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজশাহীর নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা এবং জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, “গণমাধ্যমের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়লে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত 

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীর আরমান হেলথ কেয়ার থেকে আওয়ামী লীগ নেত্রী আটক 

রাজশাহী সদর সার্কেল অফিসের কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ সুপার

রাজশাহীতে যুবলীগ নেতা গ্রেফতার: বিএনপি’র দু- গ্রুপে সংঘর্ষ, আহত-৫

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

রাজশাহী মহানগরীতে মানবিক সহায়তা চেয়ে ছিনতাই; গ্রেপ্তার ২l

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial