রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে মাঠে রাসিক প্রশাসক: ৭ দিনের আল্টিমেটাম ঠিকাদারকে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকিতে মাঠে নেমেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনে গিয়ে তিনি গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজে ধীরগতি ও জনভোগান্তির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান এবং সেখান থেকে নিউমার্কেট পর্যন্ত বিভিন্ন অংশে চলমান কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় শালবাগান কাঁচাবাজার নির্মাণ প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, নির্মাণ কাজের কারণে সড়কের একটি অংশ দখল করে রাখা হয়েছে এবং সেখানে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল ও ভারী যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে, যার ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসক সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন—আগামী সাত দিনের মধ্যে সড়ক থেকে সকল মালামাল সরিয়ে জনসাধারণের জন্য পথ উন্মুক্ত করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, ফ্লাইওভারসহ অন্যান্য অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে হবে, যাতে নগরবাসীর ভোগান্তি কমে আসে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক বলেন, নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে স্বল্পমেয়াদি (৩০ দিন) ও মধ্যমেয়াদি (৯০ দিন) পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সড়ক দখল করে মালামাল ফেলে রাখার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুত এসব অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর সৌন্দর্য্যবর্ধনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রশাসক। পাশাপাশি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন প্রশাসক, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে আগুনে দগ্ধ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার

অতিরিক্ত মদ পানে’ গ্রামপুলিশের মৃত্যু

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

তপোময়ের রহস্যময় নথি: সাংবাদিককে মামলার হুমকি ও পরবর্তী ‘পরিকল্পিত’ নথি প্রদান প্রশ্নবিদ্ধ

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ বাবা-ছেলে

পহেলা বৈশাখে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ঈশিতা ইয়াসমিন

রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি’র সতর্কতামূলক নির্দেশনা

ববি উপচার্যের সঙ্গে ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পিতার আদর্শে রাজনীতির পথে সরদার সানিয়াত হোসেন শুভ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial