রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৯ মে ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৯, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: শহিদ আলী (৫২)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় এলাকার মৃত হারেজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম বিকেল সোয়া ৪ টায় রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদ আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বিজয়ীর গলায় পরাজিতের মালা: রাজশাহীতে গণতন্ত্রের সৌন্দর্য

প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

খুলিপাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাটের চেষ্টা

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

শিক্ষামন্ত্রীর পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial