রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৫ মে ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঈদের আগে পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি, প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল রাসিক প্রশাসক রিটন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৫, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  নগরকে প্রতিদিন পরিচ্ছন্ন রাখতে যারা নীরবে কাজ করে যান, সেই পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 

গতকাল সোমবার ২৫ মে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঈদের আগে হাতে সহায়তার টাকা পেয়ে অনেক পরিচ্ছন্নতাকর্মীর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কেউ বলছিলেন সন্তানের জন্য নতুন পোশাক কিনবেন, কেউ আবার পরিবারের ঈদের বাজার করবেন এই অর্থ দিয়ে।

 

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরের অঘোষিত যোদ্ধা। নগরবাসী সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারছেন তাদের নিরলস পরিশ্রমের কারণেই। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের কাজের প্রতি সম্মান ও স্বীকৃতির বহিঃপ্রকাশ।

 

তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হলেও রাজশাহীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বিশেষ টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

 

রাসিক প্রশাসক আরও বলেন, “ঈদের দিন আমি নিজেও মাঠে থাকবো। নগরবাসী যেন দ্রুত পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

 

নগরবাসীর সুবিধার্থে এবার প্রথমবারের মতো পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঘরমুখো যাত্রীদের সহায়তায়ও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া। তারা বলেন, এই সহায়তা তাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, “ঈদের আগে এই উপহার আমাদের জন্য অনেক বড় পাওয়া।”

 

১৫ বছর ধরে পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত হাশেম আলী বলেন, “আগে কখনো এভাবে ঈদ উপহার পাইনি। এই টাকা দিয়ে সংসারের প্রয়োজন মেটাতে পারবো, বাচ্চাদের জন্য নতুন জামাও কিনতে পারবো।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার পতন ঠেকাতে রাজশাহীতে দুই হাতে গুলি চালানো রুবেল গ্রেফতার 

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

ইয়্যাসের বিবৃতি : নারী-শিশু নির্যাতন-ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ

রাজশাহীকে ‘স্মোক-ফ্রি মডেল সিটি’ গড়তে পাঁচ দপ্তরে স্মারকলিপি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

রাজশাহীতে ঈদ উপলক্ষে ‘সাশ্রয়ী বাজার’ স্বস্তিতে সাধারণ মানুষ

টাকার বিনিময়ে চাকরি: পশ্চিমাঞ্চল রেলে হৃদয়ের নিয়োগ দালালি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial