রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ

মোঃঅপু শাহ্, দিনাজপুর:

 

আজ ২১ শে ফেব্রুয়ারী ২০২৪ খ্রীঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় পালন করেছে। উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরী শুরু হয়। শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ করা হয়। কর্মসূচী উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি বাবু সুনীল কুমার সাহা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল আলীম সরকারের নেতৃত্বে কর্মসূচী পালন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় তারা আবারও স্মরন করিয়ে দেন যে আজ মহান একুশে ফেব্রুয়ারি। আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির জীবনে এক কালজয়ী দিন। আজ বাঙালির হৃদয় যেমন স্বজন হারানোর বেদনায় হাহাকার করে, তেমনি অধিকার আদায়ের আনন্দেও উদ্বেলিত হয়। একুশের প্রথম প্রহর থেকেই কোটি কণ্ঠ গেয়ে উঠবে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ ধর্ম-বর্ণ, পেশা-বয়স নির্বিশেষে সব মানুষ ভাষাবীরদের প্রতি ফুলের ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধায় প্রভাত ফেরি করবে, শহীদ মিনারে জমায়েত হবে। অঙ্গীকার করবে ভাষা, সংস্কৃতি এবং সার্বভৌমত্ব রক্ষার।

 

আজ একুশ শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের সব ভাষাভাষী মানুষের। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

বিজিএমইএ নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগমারায় র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

আধিপত্য বিস্তারের প্রস্তুতি? বাগমারায় দেশীয় অস্ত্রের বড় মজুদ উদ্ধার র‌্যাবের অভিযানে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

রাজশাহীর লক্ষ্মীপুর জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ২৪ জন জুয়াড়ি আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial