রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১ মে ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি খাট, এক সেট সোফা , একটি স্টিলের আলমিরা ও একটি রঙিন টিভি।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এনআই অ্যাক্টের মামলার আসামি মো: জামিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি জামিরুলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গতকাল ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আরমান হোসেন ও তাঁদের টিম অভিযান পরিচালনা করে আসামি’র বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি জামিরুল ইসরামের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য

চায়না হানি ট্র্যাপ ও অবৈধ জালে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের জলাভূমি

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সিএমপি কমিশনার হলেন হাসিব আজিজ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

একাধিক মামলার আসামি মিলনকে শাহ মখদুম এলাকা থেকে গ্রেফতার

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial