রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে  চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৭, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আসন্ন পবিত্র রমজান মাসে সমগ্র চট্টগ্রামে মুসলমানদের সিয়াম-সাধনার সময় নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রাম ওয়াসাকে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বিগত বছরে প্রায় সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে রোজাদার মুসলমানদের সিয়াম-সাধনায় বিঘ্ন ঘটে। এবারের রমজানেই যেন এধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে তৎপর এবং সজাগ থাকতে হবে। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময়কালে উপরোক্ত দাবি জানানো হয়।

চট্টগ্রামের নাগরিক সমাজের দাবি আদায়ের একমাত্র সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ৭ মার্চ বিকাল ৩টায় নগরীর দামপাড়াস্থ ওয়াসার প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এর সাথে সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান, নাগরিক ফোরাম নেতা স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, মো. হাসান মুরাদ, এসএম মহিউদ্দিন, সুধীর রঞ্জন শীল, মো. জসিম উদ্দিন, পঙ্কজ রাহুল প্রমূখ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি এস আলম সুগার মিলে অগ্নিকান্ডে ভষ্মিভুত সুগার বর্জ্যসমূহ কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে, এর ফলে কর্ণফুলী নদীর পানি দূষিত হচ্ছে কিনা চট্টগ্রাম ওয়াসাকে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব নিতে হবে। এছাড়াও এখনো বিভিন্ন এলাকায় লবনাক্ত পানি ও দূর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে, এইবিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে জোরালো নজরদারি প্রয়োগ করতে হবে। নেতৃবৃন্দরা আরো বলেন, পবিত্র মাহে রমজানে সর্বাগ্রে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা ছাড়াও অগ্নি নির্বাপনে জরুরি পানি সরবরাহে সজাগ থাকতে হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ সচেতনতা ও উন্নয়ন ভাবনায় জাবেদ আলীর বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে দুই ভারতীয় নাগরিকের ভুয়া জন্মসনদ,জমি দখলের অভিযোগ

পরীক্ষার সময় লোডশেডিং না রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব: ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ফেটে পড়েছে রাজশাহী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial