রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চন্দ্রিমা থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৪, ২০২৪ ৩:৫৫ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক,রাজশাহী:

রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার মদিনানগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জনি ওরফে বাবু (২৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত রজব আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকালে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানাধীন মদিনানগর এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম সকাল পৌনে ১১ টায় চন্দ্রিমা থানাধীন মদিনানগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জনিকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

রামেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

উসুলে সা’বার আলোকে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

রাজশাহীর পদ্মা নদীতে ভাসছিল গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial