রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৫ জুন ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৫, ২০২৪ ২:০৭ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ৮ বছর বয়সের এক শিশুকে উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। শিশুটি গতকাল কৌতুহলবশত চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে উঠে রাজশাহীতে এসে হারিয়ে যায়।

শিশুটি নাম মো: সিহাব (০৮)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকার মো:জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শিশু সিহাব গতকাল ৩ মে ২০২৪ বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে রাজশাহী গামী একটি ট্রেনে কৌতুহলবশত উঠে। হঠাৎ করে ট্রেন ছেড়ে দিলে সে নামতে না পেরে রাজশাহী রেল স্টেশনে এসে নামে। রাজশাহীতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাটার মোড়ে আসে। সেখানে ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পায়। এ অবস্থায় শিশু সিহাবকে বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেডিকেল বক্সের ইনচার্জ এএসআই মো: মুকুল সিহাবের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে থানায় নিয়ে আসে।

রাজপাড়া থানা পুলিশ শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকায়। এছাড়া আর কিছু বলতে পারে না। এরপর রাজপাড়া থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার কাউন্সিলরের মাধ্যমে তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করে সিহাবকে উদ্ধারের বিষয়ে জানায়। পরবর্তীতে রাতে সিহাবকে তার ফুফার জিম্মায় প্রদান করা হয়।

শিশু সিহাবকে ফিরে পেয়ে তার পরিবার অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র রাজপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে রাজশাহীতে যুবদলের কর্মসূচি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড: পক্ষ বিপক্ষে নানা অভিযোগ

বিয়ের সাজে যে ৩ নতুনত্ব দেখা যাবে এ বছর

আওয়ামী লীগের প্রচারণার গায়ক বিএনপির মঞ্চে, প্রশ্ন তৃণমূলে

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক 

রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম পেলেন প্রেসিডেন্ট পদক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial