রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৯, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় গোবিন্দপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোঃ আলম (৩১) এবং একই গ্রামের হাসেম আলীর ছেলে মোঃ ইউসুফ (৩৯)।

 

ঘটনার বিষয়ে জানা যায়, রাজশাহী ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ-উজ-জামান আকাশ-এর নেতৃত্বে একটি টিম তালতলা মোড় এলাকায় দায়িত্ব পালনের সময় গোপন সূত্রে জানতে পারে, গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশের পাকা রাস্তায় কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

খবর পেয়ে সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি পুলিশের দলটি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে, সকাল ৬টা ৫০ মিনিটে মোঃ আলম ও মোঃ ইউসুফকে ধাওয়া করে আটক করা হয়। তাদের মধ্যে আলমের ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

 

এসময় মোঃ শাহিনুর রহমান শাহিন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানিয়েছে, ধৃত দুই আসামি ও পলাতক শাহিনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও 

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

জুনের প্রথমার্ধে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের উদ্যোগ

রাজশাহীতে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার

ডিএনসির চৌকস অভিযানে ইয়াবা উদ্ধার, মামলা দায়ের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial