রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

দেশে জ্বালানির দীর্ঘমেয়াদি সংকট এড়াতে আগামী রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ বিষয়ে খুব শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পে লিখিত নির্দেশনা পাঠানো হবে বলেও জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে সরকার অস্বাভাবিকভাবে দেখছে না। বিশ্ব পরিস্থিতিতে চলমান যুদ্ধাবস্থার প্রভাব থাকায় মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি জানান, সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। তবে অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের আতঙ্ক থেকে বিরত থাকতে এবং সচেতন হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের ওপর চাপ তৈরি হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সরকারকে সমন্বয় করতে হতে পারে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে জ্বালানির দাম না বাড়ে। একান্ত প্রয়োজন হলে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি এ ক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

রাজশাহীর ২৩ ও ২৪ নাম্বার ওয়ার্ড এখনও আওয়ামীলীগের চাটুকারিতাদের রাজত্ব 

তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন 

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু উৎসব

রাজশাহীতে দুই শীর্ষ চাঁদাবাজ সাংবাদিকের ব্লাক মেইল

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial