রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু উৎসব

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৮, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর উৎসব অনুষ্ঠান ১৭ মার্চ রবিবার সকাল ১০টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল মিলনায়তনে স্কুলশিক্ষিকা জয়শ্রী বড়ুয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্যপ্রশিক্ষক মধু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল ও চট্টল ইয়ুথ কয়ারের উপদেষ্টা অধ্যক্ষ রিক্তা বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা চৈতী বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন শিক্ষিকা সুমি দাশ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষিকা উর্মি বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা অনামিকা বড়ুয়া ও শিক্ষিকা কলি বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। হাজার বছরের বাঙালির গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ আগামীর প্রজন্মের নেতৃত্বেই এগিয়ে যাবে। তাদের যতবেশি শিক্ষা, মেধা ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বঙ্গবন্ধু লেখাপড়ার চর্চায় চেতনায় গড়ে তোলা হবে দেশ ও জাতি তত সমৃদ্ধ হবে। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল বাঙালি জাতি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। এই মহামানবের স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে তাঁরই নির্দেশিত পথ ধরেই এগিয়ে যাবার দৃপ্ত শপথে বাঙালি জাতি আজ বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, বাঙালির আশা-আকাক্সক্ষা প্রত্যয় ও প্রত্যাশার বিশ্বস্ত ঠিকানা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনের কেক কাটে বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

গুরুদাসপুর থানার ভেতর পুলিশের সামনে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial