রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি ফিরলো

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৭, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের উত্তরপাড়ায় দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগ কাটাতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাবাঁধাইয়ের কাজ করেছেন স্থানীয় প্রার্থী, মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।

জানা গেছে, বহু বছর ধরে গ্রামের প্রধান এই চলাচলের রাস্তা খানাখন্দে ভরে যায়। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে গিয়ে কাদা-মাটি ও গর্তে চলাচল করা দুরূহ হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, কৃষক ও রোগী পরিবহনে স্থানীয়রা পড়েছিলেন চরম দুর্ভোগে।

এই পরিস্থিতি দেখে আব্দুস সাত্তার নিজ উদ্যোগে ইট-খোয়া, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী সংগ্রহ করেন। পরবর্তীতে স্থানীয় নেতাকর্মী ও যুবকদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন। তিনি নিজেই পুরো কাজ তদারকি করেন।

সংস্কারের পর স্থানীয়রা জানান, রাস্তার খানাখন্দ দূর হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের কষ্ট লাঘব হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাদের কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। নিজেই দাঁড়িয়ে থেকে সংস্কারের কাজ করেছি। এটিকে আমি আমার দায়িত্ব হিসেবে দেখছি। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য।”

এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুল মতিন বলেন, “আমাদের এই রাস্তা নিয়ে বহুবার অভিযোগ করেও কোনো ফল পাইনি। আজ আব্দুস সাত্তার সাহেবের উদ্যোগে রাস্তা সংস্কার হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয় যুবক রাশেদ জানান, “আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। এটা আসলে ঐক্যের প্রতীক। আমাদের গ্রামের জন্য এটা একটা বড় স্বস্তি।”

এলাকাবাসীর আশা, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ভবিষ্যতেও তিনি এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আরএমপি’র রাজপাড়া থানার অভিযানে ৪ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহী–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, অভিযুক্ত সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতা

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial