রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পদ্মা নদী থেকে উৎসারিত নবগঙ্গা ও বারাহী নদী দখল-দূষণ বন্ধ ও পুনঃখননের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বারসিক রাজশাহী রিসোর্স সেন্টার সেমিনার কক্ষে গ্রিন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে এ আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী নগরের অনিয়ন্ত্রিত কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার কারণে নগরসংলগ্ন নদী, বিল ও জলাধার মারাত্মক দূষণের শিকার হচ্ছে। বিভিন্ন ড্রেন ও নালার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত তরল বর্জ্য স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা ও বারনই নদীতে গিয়ে পড়ছে। একসময় প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এসব নদীর পানি এখন কালচে ও দুর্গন্ধযুক্ত; তলদেশে পলি ও প্লাস্টিক জমে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং মাছসহ জলজ প্রাণীর উপস্থিতি কমে গেছে। এতে স্থানীয় জেলেরা জীবিকা হারাচ্ছেন।

নগরের দূষিত পানি নিম্নাঞ্চলের সাপমারার বিল, বকমারি বিল, ভূগরোইল বিল, পাইকরের বিল, বড়বাড়িয়া বিল ও কর্ণাহার বিলে জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করছে। জলজ উদ্ভিদ ও মাছের উৎপাদন কমে গেছে, দূষিত পানি কৃষিজমিতে প্রবেশ করায় কৃষি উৎপাদন ঝুঁকির মুখে পড়েছে। এ দূষণ নিম্নপ্রবাহে নাটোরের চলন বিল পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বক্তারা আরও বলেন, দূষিত পানি দিয়ে চাষাবাদ চলতে থাকায় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে এবং ফসলে ক্ষতিকর উপাদান জমার ঝুঁকি বাড়ছে। ফলে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন হুমকির মুখে পড়ছে। চর্মরোগ, পানিবাহিত রোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।

পরিস্থিতি মোকাবিলায় সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— পদ্মা থেকে উৎসারিত নদীগুলো দখল-দূষণমুক্ত করা, আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপন, শিল্প-প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ইটিপি (ETP) নিশ্চিত করা, সরাসরি ড্রেন সংযোগ বন্ধ করা, দখল-দূষণের উৎস শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং বিল-নদীর পানি ও মাটির গুণগত মান পরীক্ষা করে ফলাফল প্রকাশ। পাশাপাশি সমন্বিত পুনরুদ্ধার মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে  চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদেও ছুটি নেই রাসিক প্রশাসকের

তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial