রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে ক্ষোভ: রাজশাহীতে ১১ দলের ব্যাপক গণমিছিল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সারা দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও অস্থিরতার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে ব্যাপক গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নগরীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় জনসমাগম।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর আলুপট্টি এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নগরীর রহমানিয়া হোটেলের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে সরকারের নীতি ও সাম্প্রতিক পরিস্থিতির সমালোচনা করে বিভিন্ন দাবি-সংবলিত স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের সমস্যার কারণে শিল্প ও জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

গণমিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর নাগরিক পার্টির আহবায়ক মোবাশ্বের আলী, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তজা এছাড়াও মহানগর জামাতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

আরএমপি সাইবার ইউনিটের বড় সাফল্য: উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফিরল মালিকের হাতে

মার্কেট দখল, ভাড়া বাণিজ্য, মাদক আড্ডা—স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে গুরুতর অভিযোগ

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দামকুড়া থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র জরিমানার টাকা জব্দ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্র লুট, দুই কোটি টাকার মালামাল উধাও

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial