রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পদ প্রত্যাশী সাবেক যুবলীগ নেতা রনি’র বিরুদ্ধে চাঁদা দাবি ও ভুমি দখলের অভিযোগে মানববন্ধন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৯, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

যুবলীগের নাম ভাঙ্গিয়ে তৌরিদ আল মাসুদ রনি’র চাঁদা দাবি ও ভুমি দখলসহ বিভিন্ন জনকে দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রীন প্লাজা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

 

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদ প্রত্যাশী তৌরিদ আল মাসুদ রনি বিরুদ্ধে হওয়া মানববন্ধনে ভুক্তভোগী রাজশাহীর আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, রনি রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ফায়দা হাসিল করছেন। এসব বিষয় আমি মেয়র মহোদয়কে অবগত করেছি। তিনিও তাঁর এমন কর্মকান্ডে বিব্রত। ‘আবু হানিফ আমার সঙ্গে চুক্তি করে টাকা নিয়ে সে যুবলীগ নেতার সঙ্গে আতাত করে এবং সম্পাদিত চুক্তি ভঙ্গ করেন। আমার দলবল নেই। আমি আইনের আশ্রয় নিয়েছি। এতে প্রতারক আবু হানিফ কারাভোগ করে। কয়েকদিন আগে সে জামিনে বের হয়ে যুবলীগ নেতা রনি ও তার দলবল নিয়ে বিভিন্ন সময় আমাকে হত্যা হুমকিসহ রাজশাহী থেকে বের করে দেবার হুমকি দিয়ে যাচ্ছে। এর আগেও হানিফ ও তার ছেলে আমার প্রজেক্টে এসে যুবলীগের দলবল নিয়ে ভাংচুর করেছে। আমার লোকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে দড়িখড়বোনা মোড়ে যুবলীগের কয়েকজন নেতাকর্মী আমার গাড়ীর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। এ কারণে আমি র‌্যাব, পুলিশ, আদালতে তাদের বিরুদ্ধে নিরাপত্তা জনিত বিষয়ে অভিযোগ করেছি। আদালতের আইন অমান্য করে তারা জালিয়াতি করায় যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছি।’

 

এদিকে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুনকে দিয়ে মিথ্যা অভিযোগ ও মামলা নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। মোটা অংকের ঘুষ নিয়ে একটি ভিত্তিহীন অভিযোগে তিনি মামলা নিলেন। মামলা নেওয়ার পরপরই তদন্ত ছাড়াই আমাকে তাৎক্ষণিক গ্রেফতার করলেন। যেটা অভিযোগ হওয়ার যোগ্য নয় সেটা হলো মামলা। যদিও গ্রেফতারের পর বিজ্ঞ আদালত ওইদিনই আমাকে জামিন দিয়েছেন। এসব বিষয় গণমাধ্যমে ফলাওভাবে প্রচার হয়েছে।

 

মানববন্ধন তিনি আরো বলেন, আমি তার (রনির) বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত তা এজাহার হিসেবে নিলেও পুলিশ প্রশাসন তাকে আটক করছে না। সে এরকম বহু মানুষের সঙ্গে চাঁদাবাজি, জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তিনি মানববন্ধনে জীবনের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী কাছে সহযোগিতা চান। সেই সাথে তৌরিদ আল মাসুদ রনির মতো ভুমি দর্স্যু, চাঁদাবাজ সন্ত্রাসীর দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করেন। যুবলীগের সভাপতি পদ না পেয়েই তিনি যেসব কর্মকাণ্ড করছেন সভাপতি হলে শান্তির রাজশাহী অশান্ত হয়ে উঠবে। তাঁর ভয়ে অনেক ভুক্তভোগী মুখ খুলতে পারছেন না।

 

মানববন্ধনে দাবিকৃত কথা বিষয়ে জানতে রাজশাহী মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

২১ ঘণ্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ নারী আটক ১

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত 

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial