রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ২৬ মে ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৬, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

আগামী ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন পবা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আজ ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৬.২৪.৩০৯ তারিখ: ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত সকল ধরনের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ,গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত 

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

কিডনি রোগে অসহায় খাজা মিয়ার জীবন সংগ্রাম

রাজশাহীতে যুবদলের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial