রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে প্রেস ক্লাবে সশস্ত্র হামলা: দুই আসামি গ্রেপ্তার, পলাতক সাইদ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১০, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চার লাখ টাকা চাঁদা দাবির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে ও মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ও ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান,পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আসামি সাইদ আলী দেওয়াল টপকে পালিয়ে যায়। সেই সময় অপর দিক দিয়ে ২ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে মিশাল ও ইব্রাহিম আটক হয়। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা সন্ত্রাসী ইব্রাহিমকে গণপিটুনি দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিশালের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে ইব্রাহিম এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে বরেন্দ্র প্রেস ক্লাব কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রেস ক্লাব পরিচালনার নামে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। এরই জেরে ওই রাতে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ক্লাবে হামলা চালানো হয়। এ সময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল ঠেকিয়ে সভাপতি রেজাউল করিমকে ভয়ভীতি দেখান।

একপর্যায়ে সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমকে আঘাত করলে তার উরুতে গুরুতর জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার ক্ষতস্থানে ১৩টি সেলাই দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশের পর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

পদ্মা নদী সুরক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন ও দখল মুক্ত করার দাবি যুবদলের 

স্বল্পমূল্যে সেবার জন্য ডায়াবেটিক হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান : মহিউদ্দিন বাচ্চু, এমপি

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রশাসকরাই মেয়র প্রার্থী, সিটি নির্বাচনে নতুন কৌশলে বিএনপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial