রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিজিএমইএ নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১২, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  :

নিজস্ব প্রতিবেদকঃ দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

চট্টগ্রাম বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফের সাবেক সভাপতি ও বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মরহুম মোহাম্মদ আবুল কালাম ভোলা এর সুযোগ্য দ্বিতীয় সন্তান, আর, ডি, এম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ বিপুল ভোট বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬ এ পরিচালক নির্বাচিত হয়েছে।

নির্বাচিত হওয়ায় বোয়ালখালী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৩৯ জন, মানে ৯০ দশমিক ৫০ শতাংশ।

আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন। সেখানে ভোট দেওয়ার হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।

সবশেষ বিজিএমইএ নির্বাচন হয় ২০২১ সালে। ওই ভোটে ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালকের ২৪টিতে জয়ী পায় সম্মিলিত পরিষদ।

২০২৩ সালের ১৯ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদে বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান 

যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতা সুরক্ষিত, পশ্চিমাঞ্চল রেলে নিয়োগ বাণিজ্যে প্রকাশ্য দাপট

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৪

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial