রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাধার মুখে ভুল বাক্সে বালুমহালের দরপত্র জমা, আবেদন করল প্রতিষ্ঠান

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের একটি বালুমহাল ইজারার দরপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ে তড়িঘড়ি ভুল বাক্সে কাগজপত্র জমা দিয়েছেন এক প্রতিষ্ঠানের প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচতলায় চাঁপাইনবাবগঞ্জের বালুমহালের দরপত্র গ্রহণের নির্ধারিত বাক্সের পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আলাদা একটি দরপত্র বাক্স রাখা ছিল। এসময় মেসার্স সিফাত ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সাবিয়ার রহমান মিল্টন বাধার মধ্যে পড়ে ভুল করে আরডিএর বাক্সে দরপত্র জমা দেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অহেদুল ইসলাম, যার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামে, দরপত্রটি বাতিল না করার আবেদন জানিয়ে একইদিন বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪৩৩ বঙ্গাব্দের জন্য চাঁপাইনবাবগঞ্জের রাণীনগর বালুমহাল ইজারা দিতে জেলা প্রশাসন সম্প্রতি দরপত্র আহ্বান করে। প্রথম দফায় গত ১৬ মার্চ জমা নেওয়া দরপত্রে মেসার্স সাজেদা এন্টারপ্রাইজ ১১ কোটি ৬০ লাখ টাকা দর দিলেও কাগজপত্রে ত্রুটি দেখিয়ে তা বাতিল করা হয়।
পরে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়, যার শেষ সময় ছিল মঙ্গলবার দুপুর ১টা। অভিযোগ উঠেছে, কম দামে বালুমহাল ইজারা নিতে একটি প্রভাবশালী মহল সক্রিয় রয়েছে। প্রথম দফার দরপত্র বাতিলের পেছনেও এই প্রভাব কাজ করেছে বলে সংশ্লিষ্টদের দাবি। দ্বিতীয় দফায়ও সিন্ডিকেটের মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকায় ইজারা নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
মেসার্স সিফাত ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সাবিয়ার রহমান মিল্টন অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিন্ডিকেটের বাইরে কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ কারণে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন। কিন্তু সেখানেও বাধার মুখে পড়ে তাড়াহুড়োর মধ্যে ভুল বাক্সে দরপত্র জমা দেন।
তিনি আরও বলেন, “দুজন ব্যক্তি আমাকে বাধা দেয়। একজন আমার গায়ে হাত দিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায়। কাছেই টেন্ডার বাক্স থাকলেও আলাদা বাক্স আছে বুঝতে পারিনি। বাধা উপেক্ষা করে দ্রুত দরপত্র জমা দিতে গিয়ে ভুল হয়েছে।”
ভুল বুঝতে পেরে পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান এবং দরপত্রটি বাতিল না করার আবেদন করেন। তার দাবি, তাদের প্রতিষ্ঠান সিন্ডিকেটের চেয়ে বেশি দর প্রস্তাব করেছে, ফলে সরকারের রাজস্ব স্বার্থে তাদের দরপত্র বিবেচনা করা উচিত।
এ বিষয়ে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং দরপত্র জমা দিতে বাধা দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে ভুল বাক্সে দরপত্র জমা দেওয়ার বিষয়ে লিখিত আবেদন পেয়েছেন। বিধি অনুযায়ী বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রক্ষক যখন ভক্ষক: বাগমারায় সরকারি গাছ কাটায় প্রশ্নের মুখে প্রশাসন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

রাজশাহীর নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

রাজশাহীর চারঘাটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial