রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে।
ডা. শংকর বলেন, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। কারণ রাজশাহীতে দ্রুত এ পরীক্ষা করার সুযোগ নেই। তবে গত এক মাসে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মাত্র একজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী আসছে হাসপাতালে। রোগীর চাপ আরও বাড়লে আইসোলেশন সুবিধা বাড়ানো হবে বলেও জানিয়েছেন এই চিকিৎসক।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, শিশুদের চিকিৎসা সেবায় চাপ সামাল দিতে শিশু আইসিইউতে নতুন করে আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। এতে শিশু আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বেড বর্তমানে হামের আক্রান্ত শিশুদের জন্য ব্যবহৃত হচ্ছে।
এছাড়া রামেক হাসপাতালের আইসিইউ বেডের চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউর ১০টি বেড ব্যবহার শুরু হয়েছে। ইতোমধ্যে দুইজন শিশুকে সেখানে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন 

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

রাজশাহীতে রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

পদবি বদলেছে, অভ্যাস নয়—প্রটোকল ছেড়ে রিকশায় শহর ঘুরছেন ভূমিমন্ত্রী

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

মাদক সিন্ডিকেট, মাসোয়ারা ও আপোষ বাণিজ্য: অভিযোগের কেন্দ্রে এসআই জুয়েল

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial