রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গোদাগাড়ীতে ভোট দিলেন জামায়াতের যুবনেতা সালাউদ্দিন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় ভোটারদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী মহানগর যুববিভাগের সেক্রেটারি মোঃ সালাউদ্দিন আহমেদ। বুধবার সকালে তিনি ভোট প্রদানের উদ্দেশ্যে রাজশাহী মহানগর থেকে রাজশাহী-১ (গোদাগাড়ী) আসনের নলত্রী এলাকার উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে তিনি রাজশাহী-২ আসনের কয়েকটি ভোটকেন্দ্র এবং রাজশাহী-১ আসনের আরও কিছু কেন্দ্র ঘুরে দেখেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। পরে সকাল ১১টা ২৫ মিনিটে গোদাগাড়ী উপজেলার নলত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে তিনি স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।

রাজশাহী-৩ আসনের দর্শনপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে রাজশাহীর সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রশাসন এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি যেসব কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানে পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে ৩০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যা বিগত সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। আগে যেখানে সারাদিনেও এমন ভোটের হার দেখা যেত না, সেখানে এখন সকাল থেকেই মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন,অনেকেই তীব্র রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট। জনগণ একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র দেখতে চায়।

রাজশাহীবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা যাকে যোগ্য ও সৎ মনে করবেন, যিনি নিজে অনিয়ম-দুর্নীতি থেকে বিরত থাকবেন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেবেন—তাকেই আপনার মূল্যবান ভোট দিন। দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতন সিদ্ধান্ত নিন। দেশ ও জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণই আজ সবচেয়ে জরুরি।

সার্বিকভাবে রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন 

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন 

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি চবি সমন্বয়কের

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial