রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বৃষ্টিতে উঠে গেল কার্পেটিং, খুলে গেল রাজশাহী স্টেডিয়ামের ২ কোটি টাকার কেলেঙ্কারি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২৬, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২ কোটি ২২ লাখ টাকার সংস্কারকাজে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে আসছে। সামান্য বৃষ্টিতেই নবনির্মিত রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে, গ্যালারির রঙ নষ্ট হচ্ছে, আর চাবি দিয়ে আঁচড় কাটতেই বেরিয়ে পড়ছে আসল সত্য — রাস্তার নিচে নেই কোনো খোয়া বা পাথর।

তেরোখাদিয়া এলাকার এই বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে চলছিল আধুনিকায়নের কাজ। ১ কোটি ৮০ লাখ টাকায় রাস্তা নির্মাণ ও প্রবেশপথ সংস্কারের দায়িত্ব পায় সুবর্ণা এন্টারপ্রাইজ, আর রঙ করা ও শৌচাগার নির্মাণের কাজ পায় দেশবন্ধু এন্টারপ্রাইজ।

কিন্তু কাগজে-কলমে যা থাকার কথা, মাঠে তার চিহ্নও নেই।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও বিসিবি কাউন্সিলর মোজাদ্দেদ জামানী সরেজমিন পরিদর্শনে গিয়ে চাবি দিয়ে রাস্তায় আঁচড় কাটেন। বেরিয়ে আসে মাটি আর বালু — পাথর বা খোয়ার নামগন্ধ নেই। শুধু হালকা বিটুমিনের প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল পুরো কাণ্ড।

রঙের কাজেও একই ফাঁকি। শিডিউলে বার্জার পেইন্টস ব্যবহারের কথা থাকলেও মিস্ত্রিদের দেওয়া হচ্ছিল অন্য ব্র্যান্ডের নিম্নমানের রঙ। রঙমিস্ত্রি ফিরোজ ইসলাম নিজেই স্বীকার করেন, ঠিকাদার প্রতিষ্ঠান বার্জারের পরিবর্তে ভিন্ন রঙ সরবরাহ করেছে। সাব-ঠিকাদার ফজলে রাব্বি খান অবশ্য দাবি করেন, ব্যবহৃত রঙ বার্জারের চেয়ে “উন্নত” — কোম্পানির প্রতিনিধিদের চাপেই নাকি এই সিদ্ধান্ত।

স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক সাইফুল্লাহ খান জেম জানান, তিনি শুরু থেকেই লিখিতভাবে ও ছবিসহ জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমানকে জানিয়েছিলেন। কিন্তু তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অনিয়ম ধরা পড়ার পর মোজাদ্দেদ জামানী তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান অনিয়মের কথা স্বীকার করে জানান, ঠিকাদারের চূড়ান্ত বিল আটকে দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে ত্রুটিপূর্ণ অংশ পুনর্নির্মাণ করানো হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন জানান, প্রকৌশলীকে সরেজমিন তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেডিক্যালে হামের আশঙ্কাজনক পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, ভর্তি বেড়ে ১৩২

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

নরসিংদীতে প্রবীণ সাংবাদিক মোঃ তালাত মাহমুদ এর উপর সন্ত্রাসী হামলা

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ

নামাজে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial