রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৩, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি, সকালের বুলেটিন:  পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নগরীর মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় ‘নয়ন কসমেটিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে ২৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতির পরিবারের বিরুদ্ধে। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নয়ন আলী রবিবার (১৩ জুলাই ২০২৫) সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় দুপুর ১টায় নগরীর ভদ্রা মোড়ে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে। সেখানে নয়ন আলী জানান, “আমি দীর্ঘ ৯ বছর ধরে এই দোকানটি পরিচালনা করছি। এটি আমার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে আমার সাবেক স্ত্রী লিজা আক্তার এবং তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দোকানে ঢুকে তালা ভেঙে দখল করে নেয়। তারা আমার বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টাও করে।”

নয়ন আরও বলেন, “আমার শাশুড়ি মোসাঃ আসমা বেগম, যিনি ২৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি, তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় আমার অভিযোগ গ্রহণে প্রভাব ফেলেছেন। আমি যখন দোকানে যাই, তখন তারা আমাকে দেশীয় অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, নিজের বাসায় ফিরতেও সাহস পাচ্ছি না।”

 

তালাক ও পূর্ববর্তী পারিবারিক দ্বন্দ্বের প্রেক্ষাপট বিষয়ে তিনি জানান, “বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে অশান্তির কারণে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে আমি আমার স্ত্রী লিজা আক্তারকে তালাকনামা পাঠাই। কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এর মাত্র চারদিন পর, ২০ এপ্রিল, তারা এই হামলা চালিয়ে দোকান দখল করে নেয়।”

তিনি দাবি করেন, দোকানের ভেতরে এখনো তার নামে ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার বৈধ চুক্তিপত্র এবং প্রায় ১৫ লক্ষ টাকার কসমেটিকস পণ্য রয়েছে। এসব কিছু উদ্ধারেও তিনি ব্যর্থ হচ্ছেন, কারণ থানায় অভিযোগ করেও সহযোগিতা পাননি।

 

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমার জানা মতে এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো থানায় আসেনি। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

অন্যদিকে অভিযুক্ত মোসাঃ আসমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এখনো চাই, তারা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে থাকুক।”

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে নয়ন আলী মাননীয় পুলিশ কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি চাই, আমার দোকানটি ফিরিয়ে দেওয়া হোক। যারা আমার জীবিকার উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সারাদেশের ন্যায় লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৮

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসায় সহযোগিতা প্রদান 

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial