রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

প্রতিবেদক
Esita Yasmin
জানুয়ারি ১, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নামক এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামির নাম মো. আল-আমিন (৩০)। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর এলাকার মৃত দেরাজ আলীর ছেলে এবং আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রক্ষক যখন ভক্ষক: বাগমারায় সরকারি গাছ কাটায় প্রশ্নের মুখে প্রশাসন

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধা

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

বরিশালে রিকশাচালকদের মাঝে ছাত্রনেতা মাসুমের রেইনকোট বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

ইয়্যাসের বিবৃতি : নারী-শিশু নির্যাতন-ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ

টাকা খেয়ে ভাতা, প্রকল্পে লুটপাট: চেয়ারম্যানের বিরুদ্ধে জোরালো অভিযোগ

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial