রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৯ জুন ২০২৫ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৯, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে জাল টাকা ব্যবহার করে চা-নাস্তা খাওয়ার সময় কথিত সাংবাদিক শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ জনতার হাতে আটক হন। শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দোকানদারের ভাষ্যমতে, শুকুর রানা ওই চায়ের দোকানে এর আগেও একাধিকবার জাল নোট ব্যবহার করেছেন। এজন্য দোকানদার তার প্রতি আগে থেকেই সতর্ক ছিলেন। শনিবার রাতে আবারও জাল টাকা দিয়ে বিল পরিশোধের সময় হাতেনাতে ধরা পড়ে।

 

উদ্ধারকৃত জাল নোট:

  • ১০০০ টাকার নোট – ২টি
  • ৫০০ টাকার নোট – ৩টি
  • ২০০ টাকার নোট – ৩টি
  • মোট: ৪,১০০ টাকা জাল নোট

এছাড়া তার কাছ থেকে একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল এবং একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া সাংবাদিক পরিচয়পত্রে উল্লিখিত অনলাইন পোর্টালের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অনেক বছর আগে হয়তো কোনো নির্বাহী সম্পাদক তার নামে পরিচয়পত্র দিয়ে থাকলেও গত ৫-৬ বছর ধরে এমএস রানা নামে কেউ আমাদের প্রতিনিধি নন। এমন অপরাধীরা যেন সাংবাদিক পরিচয় ব্যবহার করে আর অপকর্ম না করতে পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

 

সংগঠনের সভাপতি ফায়সাল হোসেন বলেন, “শুকুর রানা যে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়, সেটা আমি এই ঘটনার পরই প্রথম শুনলাম। তাকে কখনো সাংবাদিক হিসেবে কোথাও দেখি নাই। এই অপরাধের জন্য তাকে রাজশাহীতে সাংবাদিক হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে যাতে সে সাংবাদিক পরিচয় ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।”

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “স্থানীয় জনতা শুকুর রানাকে ৪,১০০ টাকার জাল নোটসহ আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তদন্তে জানা যায়, শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে রাজশাহী নগরীর বনলতা আবাসিকে বসবাস করছেন। তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে।

 

স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে রয়েছে—

  • ছাগল চুরির অভিযোগ
  • একাধিক নারীকে বিয়ে করে অর্থ আত্মসাৎ
  • নারী নির্যাতন
  • ব্ল্যাকমেইলিং

নিজ বাসায় দেহব্যবসা পরিচালনা, যেখানে একসময় খদ্দেরসহ চারজন নারীসহ আটক হয়েছিলেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

পাখি শিকার করে ভিডিও প্রচারকারী ব্লগারদের শাস্তি ও  চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

গ্রীণলিফ পরিবারের কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা 

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

৭ তলা ১ লাখ,১০ তলা ২ লাখ – রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial