রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৬, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে লুমিনাস প্রপার্টিজ এর উদ্যোগে লুমিনাস সিটিতে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় আয়োজন সম্পুর্ণ হয়।

১৫ মার্চ (শনিবার) বিকেলে নগরীর চন্দিমা থানাধীন মিলনের মোড়ের পার্শ্বে অবস্থিত লুমিনাস সিটিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লুমিনাস প্রপার্টিজের ডিরেক্টর ,সালাহ উদ্দিন আহমেদের
সঞ্চালনায় সভাপতিত্ব করেন লুমিনাস প্রপার্টিজের এম ডি ইমাজ উদ্দিন মন্ডল। এছাড়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন ইমাম মেহেদী ও হাবিবুল আলম।

হাজার হাজার মানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে ইসলামি গান পরিবেশনা করে অনুষ্ঠান শুরু করে লুমিনাস সিটির কর্মকর্তারা । অনুষ্ঠানে পর্দাশীল নারীদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন লুমিনস প্রোপার্টিজ।

লুমিনাস প্রপার্টিজের পরিচালক গোলাম মুর্তজা সংক্ষিত বক্তব্য বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে বলে বিগত সময়ে সব কিছু হারানো কিছু ব্যক্তি পরামর্শ করে ২০১৮ সালে লুমিনাস সিটির কাজ শুরু করি। রাজশাহী সিটির একটু সাইডে যেখানে আগে আম বাগান, জঙ্গল ও ডোবা ছিল সেটাকে আমরা গুছিয়ে মানুষের স্বপ্নের বাসভবন যোগ্য গড়ে তুলেছি। যেখানে দুইটি গাড়ি পারাপারের মত রাস্তা, ইলেকটিক ব্যবস্থা, বিশুদ্ধ পানি, সন্তানের খেলার মাঠ সহ মসজিদের ব্যবস্থাও করেছি। ঈদ পর মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। মানুষ যেমনটা স্বপ্নে দেখে বা কল্পনা করে তেমন নগরী হবে আমাদের লুমিনাস সিটি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি ছিলেন অধ্যা: আবুল হাশেস , সাবেক ডিন রাবি বিজ্ঞান অনুষদ। বিএনপির যুগ্ম আহবায়ক , নুজরুল হুদা এছাড়া ডিরেক্টর জসিম উদ্দিন সরকার,আ: হান্নান,সহ অনেকে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদ বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ওহাব আলী !

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ দাবি, উপাচার্যের কড়া জবাব

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

আরএমপি সাইবার ইউনিটের তথ্যে রাজশাহী রেল স্টেশনের ভাংচুরের ঘটনার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধা

আবারো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো আরএমপি

রাজশাহীতে বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে বিপাকে চিকিৎসক 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial