রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পবা উপজেলার তুরাপুর এলাকার মো. মজিবুর রহমান বকুল (৪৭) ও তাঁর স্ত্রী মোসা. সম্পা খাতুন (২৮)। বর্তমানে তারা মহানগরীর মহানন্দাখালী এলাকায় বসবাস করতেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানার সন্তোষপুর গ্রামে শামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায় র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাদক কেনাবেচার অভিযোগে মজিবুর রহমান ও সম্পা খাতুনকে গ্রেপ্তার করা হলেও বাড়ির মালিক শামসুল আলম পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। বিক্রির উদ্দেশ্যেই এসব মাদক বাসায় মজুত করা হয়েছিল।
এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ দখল নিয়ে দুই পক্ষের লীলাখেলা

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে স্বস্তিতে সমাবেশ করলো বিএনপি

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial