রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

নাটোরে ভয়াবহ দুর্ঘটনা ট্রাক বাড়িতে ঢুকে ৩ জনের প্রাণহানি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো একটি বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়লে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের মনির হোসেন (২৭) এবং একই এলাকার বাবুল আলী (৪০)।
আহতরা হলেন— রাজিবুল ইসলাম (২৬), রাব্বি (২৫), মজনু (৩৫) ও মিঠুন (৩০)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি একটি বাড়ির দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে চারঘাট এলাকায় মনির হোসেন মারা যান। হাসপাতালে নেওয়ার পর বাবুল আলীর মৃত্যু হয়।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে চাপা দেয়।
লালপুর থানার ওসি মজিবর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে শাহদাত হোসেনের কঠোর হুশিয়ারি: “আমি সবচেয়ে প্রভাবশালী, অপ্রাসঙ্গিক নাম নয়”

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জোরকরে চেয়ারম্যানকে পদত্যাগপত্রে স্বাক্ষর, সংবাদ সম্মেলনে অভিযোগ 

সেবার মান বাড়াতে রাজস্বে জোর: জুনের আগেই রেকর্ড আয়ের লক্ষ্য রাসিকের

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

বৃষ্টিতে উঠে গেল কার্পেটিং, খুলে গেল রাজশাহী স্টেডিয়ামের ২ কোটি টাকার কেলেঙ্কারি

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

দামকুড়া থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র জরিমানার টাকা জব্দ

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial