রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নির্বাচনের আগে উপজেলা-পৌর প্রশাসক বদলাবে না: মীর শাহে আলম

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

রাজশাহী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আইনি জটিলতার কারণে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে কিছুটা বিলম্ব হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হওয়ার কথা ছিল। বর্তমানে সাধারণ প্রতীকে নির্বাচন করার প্রস্তাবনা সংসদে উত্থাপিত হয়েছে। আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশগুলো পাস করার পর দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের আগে উপজেলা ও পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ হবে না। বর্তমানে যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন।
বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন।
এর আগে প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর কাঁচার বিলের খালে নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ রোড বাস্তবায়ন এবং ব্রিজটি সচল করার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Snake Awareness and Rescue’ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রায় রাজশাহীতে নতুন সংগঠন গঠন

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় আরএমপি’র পুলিশ কমিশনারের উদ্যোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial