রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৯, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

সারা দেশের ন্যায় রাজশাহীতেও সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত ৪ সাংবাদিক সংগঠনের ব্যানারে আরোও ৬ সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা উক্ত মানববন্ধনে অংশ নেন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নেয় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, মোহনপুর প্রেসক্লাব ,দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি’র নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান ছিলো। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনটির সভাপতিত্ব করেন ক্লাবটি’র সভাপতি শামসুল ইসলাম।

মানববন্ধন থেকে রাজশাহী’র বাঘা ও -দূর্গাপুর উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা ও দূর্গাপুরে সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাঁদের প্রত্যাহার চাওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, কারো তাবেদারীও করে না। তাঁরা সাধারণ জনগণের কথা বলে। সমাজের অসঙ্গতি জাতির সামনে তুলে ধরে। অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দূর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যায়। রাজনৈতিক ফায়দা হাসিলেও সাংবাদিকদের টার্গেট করা হয়। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীদের ইন্দনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ, ফাঁসানোসহ হয়রানি করেন। এমনকি সাংবাদিকদের সাথে প্রতিহিংসামূলক আচারণও করেন। যার ফল স্বরূপ দূর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা নাশতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের উপর হামলার আসামী গ্রেফতার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করা হয় মানববন্ধনে। দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয় মানববন্ধনে। বক্তারা মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আনন্দোলনের ঘোষণা দিবেন রাজশাহীর সাংবাদিকরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

রাজশাহী নগরী ভাঙচুর ,আগুন সহ লুটপাট – কিন্তু কারা এর পিছনে

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

বেতন কমিয়ে অর্ধেক, সাত মাস ধরে নেই পরিশোধ—ক্ষোভ এনজিও কর্মীদের

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে স্বস্তিতে সমাবেশ করলো বিএনপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial