রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে হামের ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশু বেশি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ

হাম প্রতিরোধের জন্য শিশুদের ৯ মাস বয়সে প্রথম টিকা দেওয়া হয়। কিন্তু এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৬৫ শতাংশের বয়স ৯ মাসের কম। ছয় মাসের কাছাকাছি বয়সের শিশুদের সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার হামের লক্ষণ নিয়ে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। এ দিন দুপুর পর্যন্ত হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৯৮ জন।
গত জানুয়ারি মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। তবে এর পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসে। গত দুই মাসে এ হাসপাতালে মোট হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ২৮৬ জন।
এদিকে, গত রোববার সন্ধ্যা পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে হাসপাতালের ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে হাম পজিটিভ রোগী পাওয়া গেছে ৩৪টি। সেই হিসাবে আক্রান্তের হার প্রায় ৫৪ শতাংশ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৬টি, পাবনার ৮টি, রাজশাহীর ৭টি ও নওগাঁর ৩টি।
এই হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে হামে আক্রান্ত বেশির ভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জের।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান শাহীদা ইয়াসমিন বলেন, হামের প্রথম টিকা দেওয়া হয় ৯ মাস বয়সী শিশুকে। কিন্তু আক্রান্ত শিশুদের ভেতরে দেখা যাচ্ছে, ছয় মাস বয়সী বা তার কম বয়সী শিশুদের আক্রান্তের হার বেশি। তিনি জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে যত শিশু ভর্তি হয়েছে, তাদের ৬৫ শতাংশই ৯ মাসের কম বয়সী।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর জন্য হামের লক্ষণ নিয়ে অপেক্ষমাণ তালিকায় ছিল ১৬টি শিশু, যার মধ্যে ১০ শিশুর বয়স ৯ মাসের কম। সেই হিসাবে ৯ মাসের কম বয়সী শিশুর হার ৬২ দশমিক ৫ শতাংশ, যাদের এখনো হামের প্রথম টিকা নেওয়ার বয়সই হয়নি।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার সন্ধ্যা থেকে আক্রান্ত বা হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে ৩০টি বেড রয়েছে, বারান্দায় আরও ৫ জন রাখার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া হাসপাতালে ১০ নম্বর ওয়ার্ডে হাম কর্নার খোলা হয়েছে। সেখানেও মোট ১০টি রোগী রাখার ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

ইয়্যাসের বিবৃতি : নারী-শিশু নির্যাতন-ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ

রাজশাহীতে জিপ প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত 

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

মতিহার থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

রাবির কাজলা গেইটে হেনস্তা ও মারধরের শিকার ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী

সরকারি কমার্স কলেজ শিক্ষাবর্ষ ৯২-৯৩, মাস্টার্স ৯৫-৯৬ প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা ২ মার্চ 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial