রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৪, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: ডিটল রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত হরজ হারুন আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: ডিটলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মো: ডিটলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২৩ জুন ২০২৪ তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: ডিটল মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: আব্দুর রউফ ও তাঁর টিম রাত সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: ডিটলকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই সুকান্ত কুমার পাল গত ২২ ডিসেম্বর ২০১৮ রাত বিকাল সোয়া ৪ টায় মতিহার থানার চরশ্যামপুর এলাকায় থেকে আসামি মো: ডিটলকে ০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এসআই সুকান্ত কুমার পাল আসামি মো: ডিটলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: নাফিজুর রহমান আসামি মো: ডিটলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মোজাম্মেকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : মেয়র লিটন

রাজশাহীতে বাংলাদেশ জামাতে ইসলামী যুব সমাবেশ উদযাপন

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial