রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে মানবিক সহায়তা চেয়ে ছিনতাই; গ্রেপ্তার ২l

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩১, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মানবিক সহায়তা চেয়ে এক যুবককে ডেকে নিয়ে চাঁদাদাবীসহ মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে এক নারীসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোসা: জেসিমন আকতার (২৬) ও মো: রবিন (২৫)। জেসমিন রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুরের মো: খাদেমুল ইসলামে মেয়ে ও রবিন বোয়ালিয়া থানার রাণীনগর বাবর আলী সড়কের মৃত সিরাজুল হকের ছেলে। তাদের বর্তমান ঠিকানা মতিহার থানার কাজল বড় মসজিদের পাশে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার দূর্গাপুর থানার ঝালুকা গ্রামের এক যুবকের সঙ্গে এক মাস পূর্বে আসামি জেসমিনের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর হতেই প্রায় তাদের মধ্যে কথা হত। গতকাল ৩০ মার্চ ২০২৪ জেসমিন মোবাইল ফোনে ঐ যুবককে বলে তার বাড়িতে কোনো খাবার নাই। তাই কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করে। এ কথা শুনে ভুক্তভোগী ঐ যুবক সরল বিশ্বাসে গতকাল সকাল ৮ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় এসে জেসমিনের সঙ্গে দেখা করে। জেসমিন পরিকল্পিতভাবে ফুসলিয়ে ঐ যুবককে তার বাড়িতে নিয়ে যায় এবং ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে ঘরে আগে থেকেই আসামি রবিন ছিল। সেখানে ঐ যুবককে তারা জোরপূর্বক আটকিয়ে রেখে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে এবং ভয়ভীতি দেখায়। এসময় ভুক্তভোগী তাদের চাঁদা দিতে না চাইলে তারা ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ৫ হাজার দুইশত টাকা কেড়ে নেয়। এরপর ভুক্তভোগী যুবক সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে আজ ৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (৩০ মার্চ দিবাগত) রাত পৌনে ১ টায় মতিহার থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রবিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রবিনের দেওয়া তথ্যমতে অপর আসামি জেসমিন আক্তারকে সকাল ১০ টায় তালাইমারী মোড় থেকে গ্রেপ্তার করে। এসময় আসামি জেসমিনের কাছ থেকে ভুক্তভোগীর কাছ থেকে কেড়ে নেওয়া ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি 

রাজশাহীতে বিপ্লবী পুলিশিং: কমিশনারের কঠোর পদক্ষেপে অপরাধীরা দৌড়ের ওপর

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই টেলিভিশন উদ্ধার; গ্রেপ্তার ৩

চট্টগ্রাম কলেজ ছাত্র লীগের সমাবেশ ও মিছিল 

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসসহ তিনজন গ্রেফতার

ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial