রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৭, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে ভোর ০৫:১০ টায় তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১) ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে হতে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইনচার্জ-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৫:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:১০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্যবহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের ASHOKE LEYLAND ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

দুর্গাপুরে কোচিং শিক্ষকের কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ফোনালাপ ফাঁস

রাজশাহী–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদের ভাণ্ডার ফাঁস, ৪০০ লিটার জব্দ

পুঠিয়ায় রাজবাড়ি কমপ্লেক্সের ঐতিহ্যবাহী ভবন ভাঙার অভিযোগে থানায় জিডি

রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

আরডিএ কার্যালয়ে মবের তাণ্ডব: পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial