রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১১, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শুধুমাত্র পূর্বে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝেই কুরআন বিতরণ করা হয়।

কুরআন উপহার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, “আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। গত দুই বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিয়ে আসছি। ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ড সংগ্রহ করি এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যেই কুরআন বিতরণ করি।”

উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কুরআন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এটির জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, এরপর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উপহার দেওয়া হয়েছে। কুরআন উপহার দিয়ে আমাকে কুরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহীকে স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে রাসিকের মতবিনিময় সভা

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

চট্টগ্রাম কলেজ ছাত্র লীগের সমাবেশ ও মিছিল 

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial