রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাসিক ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৩, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি: জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মার্চ রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সরকার আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ পালন করবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে এই কর্মসূচি পালিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  নির্ধারিত কেন্দ্রের পাশপাাশি ভ্রাম্যমান কেন্দ্র থেকেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় তিনি এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও  সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

লালমনিহাটের হাতীবান্ধা-পাটগ্রামে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা আনিসুর রহমান শ্যামল

ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশ নিলেও বহাল তবিয়তে বিএমডিএ’র কর্মচারী ইউনিয়নের নেতা জীবন

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যুবলীগের সাবেক সভাপতির নেতৃত্বে কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকীতে খাবার বিতরণ 

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

অপপ্রচার করে শ্রম আইন বাস্তবায়নে বাঁধা প্রদান, লীগপন্থীকে বাঁচানোর চেষ্টা 

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial