রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন মাহফুজুর রহমান রিটন

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
শনিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, মাহফুজুর রহমান রিটনের মতো একজন দক্ষ ও জনবান্ধব নেতাকে প্রশাসক হিসেবে মনোনীত করা সময়ের সঠিক সিদ্ধান্ত। তার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও রেশম নগরী রাজশাহী আধুনিক ও জননন্দিত নগরী হিসেবে আরও এগিয়ে যাবে।
নতুন প্রশাসক নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যরা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো কাজে গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দেওয়া দায়িত্বের মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ এবং নগর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবো।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পটিয়ায় মাহফিলে মোতাহেরুল ইসলাম এমপি যুগে যুগে ধর্মকে সজীব ও সতেজ করার জন্য শিক্ষকরূপে হেদায়েতের পথ দেখিয়েছেন আউলিয়ারা

বাগমারার তাহেরপুরে বারনই লাইফ স্টাইল শোরুম এর শুভ উদ্বোধন

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial