রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৪, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকার হেরোইনসহ সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় র‌্যাব-৫ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার সিয়াম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

 

সোমবার সকালে র‌্যাব-৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা পদ্মার চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন এবং বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন। তার গতিবিধি বেশ কিছুদিন ধরে র‌্যাবের নজরদারিতে ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের অভিযানের আগের দিন সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেন, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

 

র‌্যাব আরও জানায়, সিয়াম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও তিনি আত্মগোপনে চলে যেতেন এবং অবস্থান পরিবর্তন করতেন। এবার পরিকল্পিত ও সমন্বিত অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

গ্রেপ্তারের পর সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান বন্ধে র‌্যাব-৫ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

চুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক টানা তৃতীয়বারের মতো ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের চেয়ার নির্বাচিত

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

জলাশয় ভরাটে বিএডিসির কার্যক্রম অবৈধ: হাইকোর্ট

খাম কাণ্ডে যে থানা ছাড়লেন, সেই থানায়ই এবার ‘ফ্ল্যাট কাণ্ডে’ আটক সাবেক ওসি মাহবুব!

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

পরিবেশ সচেতনতা ও উন্নয়ন ভাবনায় জাবেদ আলীর বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৪

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial