মোঃ ফরহাদ হোসেন, প্রতিনিধি লালমনিরহাটঃ
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানীর বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়।
হামলায় আহত আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে প্রায় ১২ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।


















