রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জাহাঙ্গীর (২৩), মো: আলম (১৯), মো: রাকিব (১৯), মো: সাজ্জাদ হোসেন (২৬) ও মো: শাওন (২৪)। জাহাঙ্গীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মনির উদ্দিনের ছেলে, আলম একই এলাকার মো: কালামের ছেলে, রাকিব মো: শরিফের ছেলে, সাজ্জাদ মো: মুন্নার ছেলে ও শাওন একই থানার উত্তর নওদাপাড়ার মো: আবুল কাশেমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর পৌনে ১২ টায় আসামি হৃদয় মুরগি কিনতে আসে। দোকানে ভিড় থাকায় মুরগি দিতে দেরি হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সে মুরগি না নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দুপুর সোয়া ১২ টায় আসামি হৃদয় ও তার অন্যান্য সহযোগীরা লাঠিসোটা নিয়ে দোকানে এসে নূর জামানকে মারপিট করে জখম করে। আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনায় নূর জামানের দুলাভাই মো: আসাদুজ্জামান শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরবর্তীতে আজ ৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সোয়া ৩ টায় শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারে মাঝেমধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শাহবাগে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের হামলা: আহত ৩০

শাহবাগে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের হামলা: আহত ৩০

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মই হলো বাংলা ও বাঙালির জন্য আর্শীবাদ- বঙ্গবন্ধু সৈনিক লীগ

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial