রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৯ জুন ২০২৫ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বন্ধু মহলের আয়োজনে হেতেম খাঁ লিচুবাগান হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেডিকেল ক্যাম্পাস মাঠে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই মাঠেই আমরা একসময় খেলাধুলা করতাম। দীর্ঘ ১৭ বছর আমাদের খেলোয়াড় ভাইরা নানা প্রতিবন্ধকতার মুখে স্বাধীনভাবে খেলার সুযোগ পাননি। তবে গণতন্ত্রবিরোধী সরকারের পতনের পর এখন সবাই স্বাধীনভাবে খেলাধুলা করতে পারছে, আয়োজন করতে পারছে নানা প্রোগ্রাম।”

তিনি আরও বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম মাদক ও অপকর্ম থেকে দূরে থাকুক। এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখে। বন্ধু মহলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এই টুর্নামেন্টে রাজশাহীর বিভিন্ন এলাকার তরুণ দলসমূহ অংশগ্রহণ করছে, যা সামগ্রিকভাবে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

আরএমপি ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial