রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

১৮ বছর পর রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২৬, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: 

এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেস্কক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।

তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্ম ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু,বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ  রিপন,  রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ্এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ,সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, মোঃ সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাশেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামশুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী কলেজ রির্পেোটার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনি, সাখাওয়াত হোসেনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

রাজশাহীতে নিলামে পানির দরে বিক্রি ১,৮৫৩ গাছ—গণদাবি, উন্নয়ন হোক পরিবেশ বাঁচিয়ে

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

চট্টগ্রামে পাহাড় কেটে প্লট হিসেবে বিক্রির অভিযোগ

রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial