রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২২, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার তরফ পারিলা এলাকা থেকে ব্যাটারি চালিত চার্জার ভ্যান চুরির ঘটনায় চোরাই ভ্যান ও বোল্ট কাটারসহ এক চোরকে দিঘীর পারিলা তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আ: সালাম (৫৫) রাজশাহী জেলার তানোর থানার ভাতরন্ড গ্রামের মৃত ফকির উল্লাহর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগরীর পবা থানার তরফ পারিলা এলাকার ভ্যান চালক মো: মোয়াজ্জেম হোসেন তার ব্যাটারি চালিত চার্জার ভ্যান তার বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। আজ ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২১শে মার্চ দিবাগত) রাত সাড়ে ১২ টায় মোয়াজ্জেম হোসেনে বাবা বাড়ি থেকে বের হয়ে দেখেন তার ছেলের ভ্যানটি নাই। তখন তারা আশপাশে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে পবা থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নির্দেশনায় পবা থানা পুলিশের একটি টিম চোরাই ভ্যান উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম আজ দুপুর আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: আ: সালামকে চুরি হওয়া চার্জার ভ্যান ও বোল্ট কাটারসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মোঃ মাহফুুজুর রহমানকে  অভিনন্দন ও ফুলেল শুভেচছা জ্ঞাপন 

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশ নিলেও বহাল তবিয়তে বিএমডিএ’র কর্মচারী ইউনিয়নের নেতা জীবন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক গ্রেফতার

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

ভাষা শহীদদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial