রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৩০, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দলের সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে নগরীর চন্ডীমা থানার ১৯ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ) এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

আহবায়ক প্রার্থী মোঃ রাকিব উদ্দিন ও সদস্য সচিব মোঃ বাপ্পি ইসলামের নেতৃত্বে জটিকা মিছিল নিয়ে কর্মীরা সভায় যোগ দেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক। তিনি বলেন,

“স্বেচ্ছাসেবক দল হচ্ছে দলের অন্যতম চালিকাশক্তি। মাঠ পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দুঃসময়ে কর্মীদের ত্যাগই সংগঠনের মূল ভিত্তি।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। তিনি বলেন,

“তৃণমূলের শক্তিই কেন্দ্রীয় নেতৃত্বের ভিত্তি। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে তরুণ কর্মীদের সম্পৃক্ত করতে হবে। এ সংগঠন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অগ্রভাগ।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। তিনি বলেন,

“নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। নিয়মিত সভা-সমাবেশ এবং সাংগঠনিক কর্মসূচির মাধ্যমেই আমাদের অবস্থান আরও সুদৃঢ় হবে।”

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চন্ডীমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবাব এরশাদ আলী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব মেরাজুল ইসলাম রবিন।

 

সভায় বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা, নতুন কর্মীদের সম্পৃক্ত করা এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

যৌথ বাহিনীর হাতে আটক যুবলীগের কর্মীকে বাঁচিয়ে দিলো পুলিশ 

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে কাজী মাহমুদুল হাসান (মামুন)

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

২৭ বছরের আসামি আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial