রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ঘনিষ্ঠ থাকার অভিযোগে বিতর্কে জড়ানো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শামীমা সুলতানা মায়া অবশেষে পদত্যাগ করেছেন। গত রোববার (১৪ সেপ্টেম্বর) দলীয় সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও, কেন্দ্রীয় বহিষ্কারপত্র কার্যকর হওয়ার আগেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের সামনে পদত্যাগপত্র ঘোষণা করেন তিনি।

 

এনসিপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে মায়া রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আখতার রেনী ও মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণার ঘনিষ্ঠ ছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবেও পরিচিত ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছবির প্রমাণ পাওয়া গেছে।

 

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি হঠাৎ রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে এনসিপিতে যোগ দেন এবং গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

 

দলীয় সূত্র জানায়, গত রোববার এনসিপির এক জরুরি সভায় মায়াসহ পাঁচজনকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সভার পরপরই খবর পেয়ে তিনি বহিষ্কার কার্যকর হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দেন।

 

সাংবাদিকদের সামনে মায়া বলেন, “আমি আগে কখনো কোনো দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম না। কিন্তু আমার নামে অপপ্রচার চালানো হয়েছে, নোংরা মন্তব্য করা হয়েছে। আমি নির্দোষ হলেও দল থেকে কোনো সহযোগিতা পাইনি। সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসিকভাবেও ভেঙে পড়েছি।”

 

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা অভিযোগ করেন, শুরু থেকেই মায়াসহ কয়েকজনের রাজনৈতিক যোগসাজশের তথ্য জানা থাকলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরে দলে বিরোধ ও হাতাহাতির ঘটনাও ঘটে, বিশেষ করে ‘জুলাই যোদ্ধা’দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

 

যোগাযোগের চেষ্টা করা হলেও এনসিপির রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন ও মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী সাড়া দেননি।

 

তবে এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম বলেন, “মিটিংয়ে কারও একক মত নয়, সর্বসম্মতিক্রমে কেন্দ্রকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি শুনে তিনি পদত্যাগ করেছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দল চলবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্র অঞ্চলের পানিবৈষম্য: মানবাধিকার সুরক্ষায় জরুরি আহ্বান

নববর্ষে আধুনিক রাজশাহী গড়ার অঙ্গীকার প্রশাসক মাহফুজুর রহমান রিটনের

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ 

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial