রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

প্রতিবেদক
Esita Yasmin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আরএমপি ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে যে, সিলিন্দা বটতলা এলাকায় ৩-৪ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনে কিছু একটা ফেলে দিয়ে পার্শ্ববর্তী আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ডিবি পুলিশ স্থানীয় নাইট গার্ডদের সহায়তায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
সাটুরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

সাটুরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে 

আরএমপি ডিবি’র অভিযানে চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

রাজশাহীতে হত্যা মামলায় সাবেক মেয়র লিটনসহ আসামী ১২৫০

বালিয়াডাঙ্গীতে ৬০০শত পিজ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial