রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তানি পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ এবং জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), ফায়ার সার্ভিস, পৌরসভা, জেলা বিচার বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা কারাগার, সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নবাবগঞ্জ সরকারি কলেজ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯ ও মাদকদ্রব্য উদ্ধারl

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

মতিহার থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার

যৌথ বাহিনীর হাতে আটক যুবলীগের কর্মীকে বাঁচিয়ে দিলো পুলিশ 

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial