রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শপিংমল, দোকান ও বিলবোর্ড সংক্রান্ত নতুন গণবিজ্ঞপ্তি জারি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর ৪ এপ্রিল ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৬ এপ্রিল ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী জেলার ব্যবসা-বাণিজ্য ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

আওয়ামী লীগপন্থী ওয়াসার নির্বাহী প্রকৌশলী বিএনপির ছত্রায়ায় এখনও বহাল 

আরএমপি’র ডিবি’র অভিযানে পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

ফিক্সিং ম্যাচ বলে সোস্যাল মিডিয়ায় হাতিয়ে নিতেছে লক্ষ লক্ষ টাকা 

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial